নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৪ ফেব্রুয়ারি ২০২২ঃ
আগামী কাল, শনিবার সরস্বতী পুজো। তাই শুক্রবার সকাল থেকেই পুরুলিয়া শহরের চকবাজার, হাটতলা মোড়, চাইবাসা রোড, পোস্ট অফিস মোড় সহ সর্বত্রই পুজোর ফল-মূল, পুজো সামগ্রী, ছোট-বড়-মাঝারি সরস্বতী প্রতিমা নিয়ে রাস্তার দুপাশে জমিয়ে বসেছে বিক্রেতাদের পসার। তবে দোকানদারদের নিরাশ করেছে আচমকা বৃষ্টিপাত । বিক্রেতারা এদিন বলছেন, প্রাকৃতিক দুর্যোগ ও সকাল থেকে বৃষ্টিপাতের কারনে বাজার অনেকটাই হালকা। ফলে পসার সাজিয়েও নিরাশ তাঁরা।
