নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৬ ফেব্রুয়ারি ২০২২ঃ
রবিবার মানবাজার-১ নম্বর ব্লকের চাঁদড়া পায়রাচালী গ্রাম পঞ্চায়েতের মহিষামুড়া গ্রামে এক তরুনীর ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন স্থানীয় সূত্রে জানা যায় যে, ওই তরুণী নাম বকুল সদ্দার, বয়স ১৭, পিতা বিশ্বরূপ সর্দ্দার। বাড়ি থেকে ১০০ মিটার দূরে একটি অর্জুন গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্হানীয়রা। পরবর্তীকালে পুঞ্চা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ।

