নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৯ ফেব্রুয়ারি ২০২২ঃ
রাস্তার বেহাল দশার কারনে উল্টে গেলো টোটো তার জেরে দীর্ঘক্ষন মানবাজার পুরুলিয়া রাজ্য সড়কের উপর ইন্দকুড়িতে পথ অবরোধ করে রাখলো মানবাজারের টোটো চালকেরা ও ইন্দকুড়ি গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সকালে পরপর দুটি টোটো উল্টে যাওয়ার বেশ কয়েকজন আহত হয় বলে দাবি করে টোটো চালকেরা, এর পরেই বিক্ষুব্ধ জনগন পথ অবরোধ করে।
এবিষয়ে স্হানীয় টোটো চালক স্বরুপ দাস বলেন, খুবেই ঝুঁকির সাথে প্যাসেঞ্জার নিয়ে এই জায়গাটি পারাপার করতে হয় আজ সকাল থেকে চারটি টোটো উল্টে গেছে তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। আরেক টোটো চালকের কথায়, অনেকবার রাস্তাটা মেরামত হয়েছে কিন্তুু কাজের কাজ কিছুই হচ্ছে না, ড্রেন নেই তাই এরকম হচ্ছে। এবিষয়ে স্হানীয় বাসিন্দা রামকৃষ্ণ নন্দী জানান, বেশ কয়েকবার রাস্তার ঢালাই হলো কিন্তুু ড্রেনের জল বারবার জমে এরকম হচ্ছে প্রশাসনের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার।
এদিন পথ অবরোধের জেরে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়কের উপর আটকে পড়ে বহু গাড়ি,পরবর্তী কালে ঘটনাস্হলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ এবং মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি। পুলিশ এবং বিডিও বিক্ষোভকারীদের সাথে কথা বললে এবং রাস্তা দ্রুত সারাই-এর আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তবে প্রশাসনিক তৎপরতায় মাত্র কয়েক মিনিটের মধ্যে রাস্তার কাজ শুরু হয়। এবিষয়ে বিডিও মোনাজ কুমার পাহাড়ি বলেন, রাস্তার দু’পাশে ড্রেন না থাকার কারণে সমস্যা হচ্ছে পিডাব্লুডির সঙ্গে দ্রুত কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
শেয়ার করুন