নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ২২ ফেব্রুয়ারি ২০২২ঃ
পুরুলিয়া জেলার বরাবাজার থানার সিঁদরী এলাকায় পথ দুর্ঘটনায় সোমবার রাতে তিন যুবকের মৃত্যু হয়। মৃত তিন যুবকই একটি বাইকে ছিলেন। রাতে তীব্র গতিতে এসে তাঁরা সিঁদরী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝায় ডাম্পারে ধাক্কা মারে।ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২ জন বোরো থানা এলাকার এবং একজন বরাবাজার থানা এলাকার বাসিন্দা।
শেয়ার করুন