নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি ২০২২ঃ
ঝালদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রিজওয়ানা খাতুনের সমর্থনে মঙ্গলবার বাড়ি বাড়ি প্রচার করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। নকল ভোট যন্ত্র নিয়ে এদিন বাড়িতে বাড়িতে পৌঁছে যান তিনি। বিধায়ক ছাড়াও ঝালদা ১ ব্লকের তৃণমূলের সভাপতি অলোক চ্যাটার্জী সহ এলাকার তৃণমূল নেতারা তাঁর সঙ্গে ছিলেন। ঝালদাতে দলের ভালো ফল করতে মাটি কামড়ে সেখানেই বিধায়ক পড়ে রয়েছেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে






