নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২২ঃ
এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে বরাভূম-উরমা রেল লাইনের ধারে। এদিন স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর খবর দেন। পরে বরাভূম স্টেশনের রেল পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার বয়স আনুমানিক ৫০ উর্ধ্ব। তবে দেহটির পরিচয় জানা যায় নি। ঘটনার সত্যতা খুঁজতে জোর তদন্ত শুরু করেছে পুলিশ ।
শেয়ার করুন