নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৬ ফেব্রুয়ারি ২০২২ঃ
শুক্রবার গভীর রাতে পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ২ টি বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ওই ওয়ার্ড এর তৃণমূল প্রার্থী রবিশঙ্কর দাস বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিরোধী দলের দুষ্কৃতীরা এই কাজ করেছে মনে হয়। ঘটনার তদন্ত দাবি করছি।
অন্যদিকে বিষয়টিতে নিন্দা জানিয়ে সিপিএম নেতা জিতেন ওঝা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে ঘটনার তদন্ত দাবি করেছেন।




