নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৬ ফেব্রুয়ারি ২০২২ঃ
শনিবার সকাল থেকেই পুরুলিয়া শহরের মানভূম ভিক্টরিয়া স্কুলে ডিসিআরসি থেকেই ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা শুরু করলেন ভোট কর্মীরা। জেলা নির্বাচন দপ্তরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুরুলিয়া শহরে পুলিশের মোবাইল ভ্যান এলাকা ঘুরে দেখছে।



