নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ঃ

পানীয় জলের দাবিতে শনিবার মানবাজারের গোলকিডি গ্রামে পথ অবরোধ করলেন বাসিন্দারা। মানবাজার থেকে বান্দোয়ান যাওয়ার রাস্তায় হাঁড়ি, কলসি রেখে অবরোধ শুরু করেন বাসিন্দারা। মহিলারা বিক্ষোভও দেখান। অবরোধকারীদের দাবি, প্রায় তিন মাস ধরে সমস্যা চলছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।

এবিষয়ে গ্রামের বাসিন্দা গোলাপী সিং সর্দার বলেন, অনেকদিন ধরে জল খেতে পাচ্ছি না অনেক সমস্যায় রয়েছি সামনেই বড় গ্রীষ্মকাল আসছে তাই সকলে বাধ্য হয়ে পথ অবরোধ করেছি।যদিও গ্রামে একদমই যে জল নেই তা অস্বীকার করেছেন স্হানীয় কিছু বাসিন্দা। এবিষয়ে মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি বলেন,উনারা কোনো রকম কোথাও জানান নি, হঠাৎ করেই অবরোধ করেছেন, বিষয়টি জেনেছি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এবং গ্রামে শোলার পাম্প ও রয়েছে এবং টিউবওয়েল আছে তা সত্ত্বেও কেনো রাজ্য সড়ক অবরোধ করলেন উনারা বিষয়টি খাতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page