নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৬ ফেব্রুয়ারি ২০২২ঃ
রাত পোহালেই ভোট। পুরুলিয়া জেলার তিনটি পৌরসভার মোট ৪৮ টি ওয়ার্ডে মোট ১৯০ টি ভোট গ্রহন কেন্দ্রে সংগঠিত হতে চলেছে নির্বাচন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে ১৯০ টি মূল ভোট গ্রহন কেন্দ্র ছাড়াও আরো ৩৯ টি সহায়ক ভোট গ্রহন কেন্দ্র থাকছে জেলার তিনটি পৌরসভায়। জানা গিয়েছে, আগামীকাল জেলার তিনটি পৌরসভার নির্বাচন সংগঠিত হচ্ছে মোট ৭০ টি ভবনে।
পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, পুরুলিয়া পৌরসভায় ২৩ ওয়ার্ডের ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে ১৪৫ টি মূল ভোট গ্রহণ কেন্দ্রে। এছাড়াও থাকছে ৩৩ টি সহায়ক ভোট কেন্দ্র। রঘুনাথপুর পৌরসভার ১৩ টি ওয়ার্ডের নির্বাচন হতে চলেছে ২৫ টি মূল ভোট গ্রহণ কেন্দ্র সহ ৩ টি সহায়ক ভোট কেন্দ্রে। নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝালদা পৌরসভার ১২ টি ওয়ার্ডের ভোট গ্রহন হবে ২০ টি মূল ভোট গ্রহণ কেন্দ্রে। এছাড়াও থাকছে ৩ টি সহায়ক ভোট গ্রহন কেন্দ্রে।
শেয়ার করুন