নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২৮ ফেব্রুয়ারি ২০২২ঃ

মাড়োয়ারি সম্প্রদায়ের ব্যবস্থাপনায় আয়োজিত হল শ্রী শ্যামের বার্ষিক পুজো। সোমবার বলরামপুর মাড়োয়ারি সম্প্রদায়ের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল শ্রী শ্যামের পুজো। এদিন বিকেলে একটি ধর্মীয় শোভাযাত্রা পুরো বলরামপুর শহর জুড়ে পরিক্রমা করে অবশেষে তা শেষ হয় একটি বেসরকারি ভবনে। যেখানে এই সম্প্রদায়ের লোকজনদের দেখা গেলো। জানা গেছে প্রতি বছরই ফাল্গুন মাসের একাদশীর দিন এই পুজো হয়ে থাকে। ২দিন ব্যাপী ভোজন কীর্তন ও নানান রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুজো দেখতে উপস্থিত ছিলেন মাড়োয়ারি সম্প্রদায়ের পুরুষ মহিলা ও কচিকাঁচা সকলেই।

শেয়ার করুন

You cannot copy content of this page