নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৩ মার্চ ২০২২ঃ
ভোটাভুটির মাধ্যমে বলরামপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হল আজ। উপ প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার প্রায় এক মাসের কিছু অধিক সময় পর আজ, বৃহস্পতিবার দিন বলরামপুর পঞ্চায়েতের উপ প্রধান নির্বাচিত হলেন কবিতা কুমার। প্রসঙ্গত গত ২০/১/২০২২ বলরামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে ডাকা অনাস্থাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। তারপর থেকেই চলছিল উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া। আজ সেই প্রক্রিয়ার চূড়ান্ত পর্বে তৃণমূলের কবিতা কুমার উপপ্রধান নির্বাচিত হন। উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহত, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, যুব সভাপতি সানি মুখার্জী প্রমুখ।


