নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ৫ মার্চ ২০২২ঃ

বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বদড়া এলাকায়। শনিবার সকাল বেলা ঘটনার কথা জানাজানি হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে পুলিশ। জানা যায় মৃতা গৃহবধূর নাম অদিতি সিং(20)। তার বাড়ি বদড়া গ্রামে। বাড়ির সিলিং ফ্যানে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও পুঞ্চা থানার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page