নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৮ মার্চ ২০২২ঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে মানবাজার নৃত্যম কলা কেন্দ্রের পক্ষ্য থেকে মায়েদের সংবর্ধনা দেওয়া হল তাদের সন্তানদের বিভিন্ন ক্ষেএে সাফল্যের জন্য। সন্তানদের সাফল্য অনেকাংশেই নির্ভর করে মায়েদের উপর সেই কারনেই এই সংবর্ধনা অনুষ্ঠানে বলে জানানো হয় নৃত্যম কলা কেন্দ্রের পক্ষ্য থেকে। এদিন সংস্থার উদ্যোগে চৈতালি মহান্তী,অঞ্জনা মাঝি এবং মাধুরী মাহাতোকে পুস্প স্তবক, উওোরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয় এর পাশাপাশি তাদের সন্তানদেরও মেডেল প্রদান করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যম কলা কেন্দ্রের সভাপতি নবনিতা দাস মন্ডল,সহ সভাপতি লিলি মাহতো, বিশিষ্ট সমাজসেবী তাপস দাস সহ বিশিষ্টজনেরা।


