নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১০ মার্চ ২০২২ঃ
অন্যের গলা নকল করে ফোন করে সাঁওতালডির এক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বুধবার রাতে মুর্শিদাবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতের নাম মনিরুল শেখ। তার বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায়।
শেয়ার করুন