নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১ মার্চ ২০২২ঃ

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লো এক পরীক্ষার্থী। শনিবার ঘটনাটি ঘটেছে মানবাজার স্বপন সুব্রত হাইস্কুলে। এদিন বিদ্যালয় সূএে জানা যায়, মানবাজার বনকাটি গ্রামের বাসিন্দা অপর্না বাউরী রামনগর সিমচাকা বিদ্যালয়ের ছাএী এবারে তার পরীক্ষাকেন্দ্র স্বপন সুব্রত হাইস্কুলে, হঠাৎ এই পরীক্ষা শুরুর মূহুর্তে পেটে ব্যাথা অনুভব করে সে, তাই তৎপরতার সাথে নিশ্চয়যানের সাহায্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন হাসপাতালে অসুস্থ পরীক্ষার্থীকে দেখতে এসে পৌঁছান মানবাজার মানবাজার-১ নং অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা। এবিষয়ে তিনি জানান আজ জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে মেয়েটির শারীরিক অসুস্থতা থাকায় তৎক্ষনাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করার পর তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়, সে এখন পুলিশি নজরদারিতে পরীক্ষা দিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page