নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৫ মার্চ ২০২২ঃ
পুরুলিয়ার তিনটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নামের তালিকা এখনও পর্যন্ত পুরুলিয়া জেলাতে আসেনি। মঙ্গলবার বিকেলের দিকে ওই তালিকা আসার সম্ভাবনা রয়েছে বলে জানান জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথোরিয়া। তিনি আরও বলেন, রাজ্য থেকে তালিকা আসার আগে কে চেয়ারম্যান তা বলা সম্ভব নয়।
শেয়ার করুন