নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৬ মার্চ ২০২২ঃ

মানবাজার গোলকিড্ডিতে নিজের বাড়িতে গলায় গামছা নিয়ে আত্মহত্যা করলো এক গৃহবধূ। এদিন পুলিশ সূএে জানা যায় ওই গৃহবধূর নাম মুকুল পাল স্বামী যদু পাল, বয়স ২২। এদিন ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর দেহ দেখতে পায় তার বাড়ির লোক, পরবর্তীকালে তার বাড়ির লোক মানবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরবর্তীকালে মানবাজার থানার পুলিশ গিয়ে দেহটি কে ময়নাতদন্তের জন্য হাতোয়াড়া মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে পাঠায়, কী কারনে এই আত্মহত্যা তার জন্য তদন্ত চালাচ্ছে মানবাজার থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page