নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৬ মার্চ ২০২২ঃ
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নালার মধ্যে ঢুকে গেল বালি বোঝাই ডাম্পার। এমনি ঘটনা বলরামপুর থানার রাঙ্গাডি গ্রাম এলাকার।স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কে রাঙ্গাডিতে একটি বালি বোঝাই ডাম্পার বেসামাল হয়ে নালার মধ্যে ঢুকে যায়। অল্পের জন্য রক্ষা পেলো পাশের একটি বাড়ি। তবে হতাহতের কোনো খবর নেই।গাড়ি চালক পলাতক বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশি তৎপরতায় ওই বালি বোঝাই ডাম্পারটি নালা থেকে উদ্ধার করে।


