নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৬ মার্চ ২০২২ঃ
মানবাজার থানার অন্তর্ভুক্ত কলাবনি নদীর ঘাটে বালি ভর্তি ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যাক্তি। এদিন স্হানীয় সূএে জানা যায় ওই বালি ভর্তি ডাম্পারটি বালি নিয়ে যাবার সময় হটাৎ করে পেছনের দিকে পিছিয়ে যাওয়ায় পেছনের দিকে থাকা খোকন খান, বয়স ৩০ নামে ওই ব্যাক্তির পায়ে চোট লাগে, এদিন স্হানীয়দের প্রচেষ্টায় ওই ব্যাক্তিকে মানবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে উন্নতর চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মেলনী ম্যাডিকেল কলেজে স্থানান্তরিত করে।
শেয়ার করুন