নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৬ মার্চ ২০২২ঃ
সিরকাবাদের আখ চাষীদের সমস্যা নিয়ে বুধবার বিধানসভায় প্রশ্ন করলেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত । আজ বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন হিসাবে কৃষি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কে আখ চাষের বিষয়ে প্রশ্ন করেন বাগমুন্ডির বিধায়ক।
তিনি কৃষি মন্ত্রীর কাছে জানতে চান, সিরকাবাদ এলাকায় আখ চাষে উৎপাদন বাড়ানোর জন্য আখ চাষীদের উন্নতমানের আখ বীজ সরবরাহ করার বা উৎপাদন বাড়াতে সাহায্য করার বিষয়ে দপ্তরের পক্ষ থেকে কোনো পরিকল্পনা করা হয়েছে কি ? বাগমুন্ডির বিধায়কের প্রশ্নের উত্তরে কৃষি মন্ত্রী বলেন, সিরকাবাদে আখের উৎপাদন বাড়ানোর জন্য গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
শেয়ার করুন