নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৬ মার্চ ২০২২:
রাত্রি সাতটা নাগাদ এক ব্যক্তির বাড়িতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটেছে বলরামপুর হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা বিসাল জসওয়াল এর বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বলরামপুর থানার পুলিশ। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। বিশাল জানিয়েছেন ওই বাড়ির উপর তলায় তার পরিবার থাকতেন এবং নিচের তলাতে একজনকে ভাড়ায় দেওয়া আছে সে জুতোর দোকান করে। আগুনটি ইলেকট্রিক শর্টসার্কিট এর কারণে লেগেছে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও, আগুনে পুড়ে বসিভূত হয়েজায় গৃহস্থের সমস্ত সামগ্রী এবং দোকানের সমস্ত জিনিসপত্র।



