নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৭ মার্চ ২০২২ঃ
বলরামপুর ব্লকের বেলা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে মোট নই দফা দাবী নিয়ে ডেপুটেশন জমা দিলো বেলা অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই নই দফা দাবী দাবার বিষয়ে পঞ্চায়েত প্রধান আগামী 06/04/2022 তারিখের মধ্যে জবাব দেওয়ার দিন ধার্য করেছেন। এইদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বেলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্চয় সিংসদ্দার, বলরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্য বিহারীলাল টুডু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক অশ্বিনী গরাঁই,তৃনমূল নেতা গৌতম মাহত, দুর্গা সিংসদ্দা, সঞ্জয় মুখার্জী সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।


