নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৯ মার্চ ২০২২ঃ
মানবাজার বিধানসভার পুঞ্চা ব্লকের চাঁদড়া গ্রামে বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো একাধিক পরিবার। এদিন দলীয় সূএে জানা যায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস ছেড়ে ১৫ টি পরিবারের ৫৩ জন ভোটার যোগদান করে। শনিবার দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কমার্ধক্ষ্য গুরুপদ টুডু। এদিন দলত্যাগীরা জানান মাননীয়া মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই তাঁরা তৃনমুল কংগ্রেসে যোগদান করলেন।

