নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২০ মার্চ ২০২২ঃ

বলরামপুর আদিবাসী দিসম জাহের গড় এর পরিচালনায়, বলরামপুরের আমারু গ্রামে পালিত হলো আদিবাসী দিসম বাহা উৎসব। হাজার হাজার মানুষের সমাগমে মিলন মেলায় রূপান্তরিত হয় এই বাহা উৎসব বা পূজা। এদিনের এই উৎসবে ধমসা বাজিয়ে বাহা নাচে তালমেলালেন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক নবেন্দু মাহালী ও পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেম্ব্রম সাথে ছিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, সহ সভাপতি প্রতিমা কিস্কু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক অশ্বীনি গরাঁই, বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি গৌতম মাহত এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত। বলরামপুর আদিবাসী দিসম জাহের গড় এর উপদেষ্টা রঞ্জিত সরেন জানান আদিবাসী সংস্কৃতিকে পরমপরাকে ধরে রাখতে এই আয়োজন, ২০১৪ সাল থেকে এখানে এই উৎসব হয়ে আসছে তবে বিগত বছরগুলির তুলনায় এই মানুষের সমাগম অনেকাংশেই বেশি।

শেয়ার করুন

You cannot copy content of this page