নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২০ মার্চ ২০২২ঃ
পুরুলিয়ার ঝালদায় দুষ্কৃতীদের গুলিতে নিহত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর মৃত্যুর ঘটনায় দুই হোমগার্ড, দুই কনস্টেবল ও এক লেডি পুলিশ অফিসার কে ঝালদা থানা থেকে পুরুলিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হল। রবিবার একথা জানান পুলিস সুপার। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন এই ৫ জন পুলিশ কর্মী ঘটনাস্থল থেকে প্রায় ২০০মিটার দূরে নাকা চেকিং এর দায়িত্বে ছিলেন।
শেয়ার করুন