নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২২ মার্চ ২০২২ঃ
পুরুলিয়া এবং রঘুনাথপুর পুরসভাতে প্রাক্তন পুরপ্রশাসকদের ওপরেই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। দুটি পুরসভাতেই প্রাক্তন প্রশাসকদের চেয়ারম্যানের গুরুদায়িত্ব দেওয়ার পাশাপাশি ভাইস চেয়ারম্যান হিসাবে মহিলা মুখকে প্রাধান্য দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে সাংবাদিক বৈঠক করে পুরুলিয়া এবং রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষনা করলেন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথোরিয়া।
এদিন সৌমেনবাবু বলেন, পুরুলিয়া পুরসভাতে চেয়ারম্যান করা হয়েছে নব্যেন্দু মাহালীকে এবং ভাইস চেয়ারম্যান ময়ুরী নন্দীকে। অন্যদিকে রঘুনাথপুর পুরসভাতে তারিনী বাউরিকে চেয়ারম্যান এবং স্বপ্না চক্রবর্তীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান –


রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান –


