নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ মার্চ ২০২২ঃ
রামপুরহাটে নারকীয় গণহত্যার প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া শহরে মিছিল করলো এস ইউ সি আই। বুধবার পুরুলিয়া স্টেশন চত্বর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল হয়। তারপর কোট মোড়ের সামনে ছোট পথসভা হয়। কর্মী সমর্থকরা দাবি তোলেন অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । রাজ্যজুড়ে সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে । মিছিলে নেতৃত্ব দেন এসইউসিআই পুরুলিয়া শহর লোকাল কমিটির সম্পাদক কমরেড সুব্রত মুখার্জি এবং জেলা কমিটির সদস্য কমরেড হরলাল মাহাতো ।



