নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ মার্চ ২০২২ঃ

বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত ঝালদা ১ নং ব্লকের ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় কেড়ুয়ারি ও গুরিডি- ঘুঁটিয়া এর মধ্যে সাপাহি নদীর ওপর সংযোগকারী ব্রীজ না থাকায়  অনেক ঘুরপথে যাতায়াত করতে হয় । এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী মেনে সাপাহি নদীতে ব্রীজ নির্মাণের বিষয়টি বুধবার বিধানসভায় উপস্থাপন করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত ।

শেয়ার করুন

You cannot copy content of this page