নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ মার্চ ২০২২ঃ

ঝালদা শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। ২০২৩-২৪ সালের মধ্যেই ঝালদা শহরের বাসিন্দাদের পানীয় জলের সমস্যা মেটাতে  সুবর্ণরেখা জল প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে বলে আশা করা যায় ।  বিধানসভায় বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতর প্রশ্নের উত্তরে লিখিত ভাবে একথা জানায় পুর ও নগোরন্নয়ন দপ্তর।

একই সঙ্গে বিধায়কের প্রশ্নের উত্তরে লিখিত ভাবে জানানো হয়েছে যে,সুবর্ণরেখা জল প্রকল্পে মোট ৪২২০ টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, গত ৯ ই মার্চ বিধানসভায় পুর ও নগরোন্নন দপ্তরের বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে ঝালদার মানুষের পানীয় জলের সমস্যার কথা তুলে ধরে সুবর্ণরেখা জল প্রকল্পটি কবে বাস্তবায়িত হবে সে বিষয়ে বিধানসভায় জানতে চেয়েছিলেন বাঘমুন্ডির বিধায়ক।

শেয়ার করুন

You cannot copy content of this page