নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৯ মার্চ ২০২২ঃ

বিধানসভার ভেতরে বিজেপি বিধায়কদের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার পুরুলিয়ার জেলার অধিকাংশ থানা এলাকায় বিক্ষোভ দেখাল বিজেপি। পুঞ্চা থানা এলাকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা। তিনি বলেন, বিধানসভার ভেতরেও বিধায়করা নিরাপদ নন। পুরুলিয়া জেলার জয়পুরের বিধায়কও আক্রান্ত হয়েছেন। সারা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শোচনীয়। তারই প্রতিবাদে এদিন জেলার প্রতিটি থানাতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page