নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, এপ্রিল ২০২২ঃ

পুরুলিয়া জেলাতে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ২৮ হাজার ৪৮৪ জন। তারমধ্যে ছাত্র ১৪ হাজার ৩৮৪ জন। ছাত্রী ১৪ হাজার ১০০ জন। পুরুলিয়া জেলাতে মোট ২৭০ টি উচ্চমাধ্যমিক স্কুলেই আজ থেকে পরীক্ষায় বসবে ছাত্রছাত্রীরা। হোম সেন্টারে পরীক্ষা হলেও তা পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালিত হয় সেবিষয়ে বেশকিছু নতুন নির্দেশিকা দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের শিক্ষক শিক্ষিকা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না বলে শিক্ষা দপ্তর সূত্রে জানাগিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page