নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৬ এপ্রিল ২০২২ঃ
বুধবার সকালে ঝালদার বৈষ্ণব পাড়া এলাকা থেকে তপন কান্দুর এক বন্ধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম নিরঞ্জন বৈষ্ণব। মৃতের পরিবারের অভিযোগ তপন কান্দু খুনের ঘটনায় বারবার পুলিসের জেরাতে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন নিরঞ্জনবাবু। নিরঞ্জনবাবু ওই খুনের ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন বলে দাবি পরিবারের।
শেয়ার করুন