নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৭ এপ্রিল ২০২২ঃ
রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলো বলরামপুর বাঁশগড় হাসপাতাল। বৃহস্পতিবারদিন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বলরামপুর বাঁশগড় হাসপাতালে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বলরামপুর ব্লক স্বাস্থ্য দপ্তর। এদিন হাসপাতালের নার্স, স্বাস্থ্য কর্মীরা এবংবলরামপুরের যুবক যুবতীরা এই শিবিরে রক্তদান করে, এছাড়াও বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, সহকারি সভাপতি প্রতিমা কিস্কু শিবিরে এসে স্বেচ্ছাই রক্তদান করেন। এইদিনের এই শিবিরে পুরুষ ও মহিলা মোট ৪৩ জন রক্তদাতা রক্তদান করেছেন।



