নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ এপ্রিল ২০২২ঃ
শুক্রবার সকালে পুরুলিয়া শহরের জিইএল চার্চের মাঠে গাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম প্রীতম সহি(২২)। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়র্ডের শেখ বেচু বাই লেনে। পুলিসের প্রাথমিকভাবে অনুমান মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। অন্যদিকে এদিনই পাড়া থানার ভাঁওরিডি এলাকা থেকে ভরত মাহালি(২৫) নামে এক যুবকের নিজের বাড়ি থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
শেয়ার করুন