নিজস্ব সংবাদদাতা, হুড়া, ৮ এপ্রিল ২০২২ঃ
হুড়ার তিলাবনী পাহাড় রক্ষা করার দাবি জানিয়ে শুক্রবার হুড়ার বিএলআরওকে ডেপুটেশন দিন তিলাবনী পাহাড় বাঁচাও কমিটি। ইতিমধ্যে ওই কমিটির পক্ষ থেকে এলাকায় বিক্ষোভ ও মিছিলও করা হয়েছে। কমিটির সদস্যদের দাবি, বেসরকারি সংস্থাকে তিলাবনী পাহাড় লিজ দেওয়া হয়েছে বলে খবর পেয়েছি। ওই পাহাড় ধংস করা হলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়বে। তাই পাহাড়কে বাঁচাতেই এদিন এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে বিএলআরওকে ডেপুটেশন দেওয়া হয়।
শেয়ার করুন