নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৯ এপ্রিল ২০২২ঃ

তপন কান্দু খুনের ঘটনায় শনিবার ঝালদার এসডিপিও সুব্রত দেবকে জেরা করল সিবিআই। ক্লোজড থাকা ৫ জন পুলিস কর্মী এবং তাঁদের গাড়ির চালককেও এদিন ঝালদাতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে জানাগিয়েছে। এদিনই নিহতের ভাইপো মিঠুন কান্দুর যে মোবাইলটি পুলিস বাজেয়াপ্ত করেছিল সেই মোবাইলও নিজেদের হেফাজতে নেয় সিবিআই। তবে এদিনও অভিযুক্ত আইসিকে ডাকা হয়নি।

শেয়ার করুন

You cannot copy content of this page