নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১২ এপ্রিল ২০২২ঃ

মঙ্গলবার মানবাজারের মানভূম মহাবিদ্যালয়ে নবীন বরণ এবং বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতির পর দীর্ঘদিন পর কলেজ খুলেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীনদের বরণ করে দেওয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন সংস্কৃতিমনস্ক মন তৈরী হবে। তেমনই কলেজের পঠনপাঠনের কাজও ভালো ভাবে করতে হবে। তিনি আরও বলেন, কোভিড পরিস্থিতিতে কলেজের ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকে সাহায্য করতে নিজেদের জীবন বিপন্ন করেও এগিয়ে গিয়েছে। কলেজের পরিকাঠামো উন্নয়নে আমরা সবসময় পাশে রয়েছি। তবে ভালো করে পড়াশুনার পাশাপাশি সমাজ গঠনেও নিজেদের ভূমিকা আরও সক্রিয় করতে হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page