নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২০ এপ্রিল ২০২২ঃ
বুধবারদিন বিকেল ৫টা নাগাদ বলরামপুর থানার বিরামডি গ্রামে স্কুল মাঠে, পুরুলিয়া জেলা পুলিশের পরিচালনায় ও বলরামপুর থানার সহযোগিতায় একদিবসীয় চক্ষু পরীক্ষা শিবির ও বস্ত্র বিতরনী অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সিলভা মূর্গান, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তাল, বলরামপুর সার্কেলের সি আই পার্থ কুমার সিংহ, বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা সহ আরো অন্যান্য আধিকারিক ও সিভিক ভলেনটিয়ার্স। এই অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের হাতে শাড়ি, মসারি, লুঙ্গি, ছাতা, ও যুবকদের হাতে ফুটবল,জার্ষী তুলেদেওয়া হয়। এছাড়াও এই অনুষ্ঠানের শেষে গ্রামের মানুষের সাথে এক টেবিলে বসে খাবার খেলেন পুলিশ সুপার।



