নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২১ এপ্রিল ২০২২ঃ

ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা বলরামপুর থানার অন্তর্গত সাইবুড্ডি গ্রামের। বুধবার প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন ওই গ্রামের আনুমানিক ২৭ বছর বয়সের যুবক স্বাধীন মন্ডল। মৃতের পরিবার ও তাঁর পিতা বারিধর মন্ডলের বক্তব্য, রাতে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে পড়ে যান স্বাধীন মন্ডল। পরিবার পরিজনেরা স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে বলরামপুর থানা সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page