নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১০ মে ২০২২ঃ
মঙ্গলবার ১৮ দফা দাবিতে রঘুনাথপুর ২ ব্লকের সিডিপিওকে ডেপুটেশন দিলেন রঘুনাথপুর ২ ব্লকের আইসিডিএস কর্মীরা। এদিন তিনমাসের জ্বালানী এবং সবজির বিল অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করা,বাজার দর অনুযায়ী খরচ দেওয়া,চাল-ডাল সেন্টারে পৌছে দেওয়া,প্রি স্কুলের শিশুদের ড্রেসের ব্যবস্থা সহ মোট ১৮ দফা দাবি জানান আইসিডিএস কর্মীরা। দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন আধিকারিক।

