নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, ১০ মে ২০২২ঃ
একশো দিনের প্রকল্পে পুকুর খননের কাজে অনিয়মের অভিযোগ উঠল বান্দোয়ানের সুপরিডি গ্রাম পঞ্চায়েতে। সম্প্রতি এবিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের পাশাপাশি বান্দোয়ানের বিডিওকেও লিখিত অভিযোগ করেছেন ওই প্রকল্পের কাজে যুক্ত শ্রমিকরা। ওই প্রকল্পের কাজে যুক্ত চিত্তরঞ্জন মাহাত,তপন মাহাত বলেন, একশো দিনের প্রকল্পে উষর মুক্তি লাল্টু সিং সর্দারের পুকুর খননের কাজে কাজ না করেও বেশ কয়েকজনের নাম মাস্টাররোলে তোলা হয়েছে। সম্পূর্ণ অনিয়ম করেই টাকা পাইয়ে দেওয়ার জন্য কাজ না করেও ওদের নাম মাস্টার রোলে ঢোকানো হয়েছে। এবিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। এবিষয়ে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি মাহাত বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যারা কাজ করেছেন তাঁদেরই নাম মাস্টার রোলে রয়েছে।
শেয়ার করুন