নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১০ মে ২০২২:

ঝালদার কাউন্সিলার খুন কান্ডে মঙ্গলবার সিপিএমের ঝালদা এরিয়া সম্পাদক উজ্জ্বল চট্টরাজকে ফের জেরা করল সিবিআই। এদিন ঝালদার অস্থায়ী ক্যাম্পে দুপুরে এসে পৌছান উজ্জ্বলবাবু। প্রায় একঘন্টা ক্যাম্পের বাইরে ছিলেন। তিনি পরে ফোনে বলেন, এর আগেও সিবিআই একবার আমাকে ডেকেছিল। ঝালদার রাজনৈতিক পরিস্থিতি কেমন তা জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। সেদিন যে তথ্য গুলি মৌখিকভাবে জানিয়েছিলাম সেই তথ্য গুলি এদিন লিখিত বয়ানে স্বাক্ষর করে দিতে হয়। বড় কোনও বিষয় নেই। প্রসঙ্গত, এর আগেও একাধিক সিপিএম নেতাকে অস্থায়ী ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

শেয়ার করুন

You cannot copy content of this page