নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১১ মে ২০২২:
বুধবার ফের কংগ্রেস নেতা দেবদুলাল চট্টরাজকে জেরা করল সিবিআই। ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় এই পঞ্চমবার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদুলাল বাবুকে জেরা করল সিবিআই। এদিন প্রায় একঘন্টা তাঁকে জেরা করা হয় বলে জানাগিয়েছে। অন্যদিকে এদনই ধৃত দীপক কান্দুর বন্ধু জয়দেব দাস নামে এক যুবককেও জেরা করে সিবিআই। জয়দেব দাসের সঙ্গে ঘটনার দিন ফোনে দীপক কান্দুর কথা হয়েছিল বলে জানাগিয়েছে। এদিনই ঝালদাতে খুনীদের শাস্তির দাবিতে আনন্দবাজার থেকে বাঁধাঘাট পর্যন্ত মিছিল করে ফরওয়ার্ড ব্লক।
শেয়ার করুন