নিজস্ব সংবাদদাতা, সাঁওতালডি, ১৫ মে ২০২২:

সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী বাজার এলাকার দুই যুবকের বজ্রপাতে মৃত্যু হলো। মৃত যুবকদের নাম জাবেদ আলম বয়স ২৬ ও সায়েদ আলম বয়েস ২৮ । বাড়ি সাঁওতালডি থানার কাঁকী বাজার এলাকায়।রবিবার বিকেল সাঁওতালডি কবরস্থানে বাবার সমাধি তে ধুপ দিতে আসে ওই যুবক ও তার বন্ধু। তখনই বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয় এবং কবরস্থানের প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে পড়ে তারা এবং তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় ওই দুই যুবকের। ওই দুই যুবকের দেহ সাঁওতালডি এস টি পি এস হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে পৌঁছায় সাঁওতালডি থানার পুলিশ। এবং দেহ গুলি কে গতকাল ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভারমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হবে। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়।

শেয়ার করুন

You cannot copy content of this page