নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৭ মে ২০২২:
বোরো থানার ধানকিডি গ্রামে পলাশ গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিস সূত্রে জানাগিয়েছে, মৃতের নাম নিতাই সহিস(২০)। তাঁর বাড়ি ধাদকিডি গ্রামেই। পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সোমবারই মৃতদেহের ময়নাতদন্ত হয় পুরুলিয়া দেবেন মাহাত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বোরো থানার পুলিস সূত্রে জানাগিয়েছে, ওই যুবকের মদ ও গাঁজার আসক্তি ছিল। পুলিসের প্রাথমিক ভাবে অনুমান,আত্মহত্যা করেছে ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে ঠিক কি কারণে আত্মহত্যা সেবিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিস। তবে স্থানীয় একটি সূত্রে জানাগিয়েছে, বিয়ের করতে চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে কিছু মতভেদ হয় ওই যুবকের। তবে এবিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি মৃতের পরিবার এবং পুলিস।
শেয়ার করুন