নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৯ মে ২০২২ঃ

বলরামপুরে একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি বুধবার দিন সন্ধ্যায় বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে। জানা গেছে, ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তড়িঘড়ি বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বলরামপুর থানার পুলিশের সহায়তায় পরিবারের লোকজন ওই যুবককে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই যুবকের মৃত্যু হয়, মৃত যুবকের নাম অর্জুন সহিস বয়স আনুমানিক 32 বছর বাড়ি বলরামপুর রাঙ্গাডি গ্রামে। ঘাতক ওই বাসটিকে ঘটনাস্থল থেকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page