নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২০ মে ২০২২ঃ

মানবাজার থানার বড়পুল গ্রামের কাছে পথ দূর্ঘটনায় প্রান গেলো বাঁকুড়ার হিড়বাঁধ থানার রাঙা গ্রামের এক বাসিন্দার। এই দুর্ঘটনায় আরও দুজন আহত হন। শুক্রবার ওই আহত ব্যাক্তিদের কাছ থেকে জানা যায় ইন্দপুর থানার অন্তর্ভুক্ত কদমদেওলি গ্রামের বাসিন্দা আনন্দ গরাই এবং দিলিপ লোহার বাইকে করে মানবাজার থেকে বাড়ি যাচ্ছিলেন অন্যদিকে এক বাইক আরোহী পায়রাচালি দিক থেকে আসছিলেন। হটাৎ করে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ওই উল্টোদিক থেকে আসা ব্যাক্তি রাস্তার উপর পড়ে যায়, এবং ওই সময় একটি ট্রাক ওই ব্যাক্তিকে পিষে দেয়,ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। মানবাজার থানা পুলিশ সূত্রে জানতে পারা যায় মৃত ব্যক্তির নাম স্বপন মাঝি বয়স (42)। তার বাড়ি বাঁকুড়ার হিড়বাঁধ থানার রাঙা গ্রামে। মানবাজার থানার পুলিশ গিয়ে মৃত ব্যক্তির দেহ এবং আহতদের উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, আহতদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত লাগায় তাকে বাঁকুড়া স্থানান্তরিত করা হয়। পুলিশ মৃত দেহটি ময়না তদন্তের জন্য হাতোয়াড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

শেয়ার করুন

You cannot copy content of this page