নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২০ মে ২০২২ঃ
মে মাসের শেষ দিন পুরুলিয়াতে কর্মী সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একথা জানান তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথোরিয়া। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মে মাসের শেষ পুরুলিয়া সফরে আসবেন। প্রশাসনিক সভার দিন এখনও নির্দিষ্ট না হলেও ৩১ শে মে কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।
শেয়ার করুন