নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, ২০ মে ২০২২ঃ
শুক্রবার সকালে রেল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বোমা সমেত মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোটশিলা থানার বড়রোলা গ্রামে। ওই গ্রামের প্রাথমিক স্কুলের গেটের সামনে বোমাতে চাপা দিয়ে পোষ্টারটি রাখা ছিল। ঘটনার খবর পেয়ে সাত সকালেই ঘটনাস্থলে পৌছান জেলা পুলিসের উচ্চপদস্থ কর্তারা। সিআইডির বোম্ব স্কোয়াডের সদস্যরা গিয়ে বোমাটি উদ্ধার করে। পরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বোমাটির বিস্ফোরন করানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
শেয়ার করুন